সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক হিংসায় বিশ্বে চতুর্থ স্থানে ভারত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে ধর্মীয় হানাহানি। ২০১৪ সাল থেকে শুরু করে পরের দুই বছরে তীব্র আকার নিয়েছে বলে প্রকাশিত হয়েছে আমেরিকার পিউ রিসার্চের করা সমীক্ষায়। এই সংবাদ পরিবেশন করেছে হাফিংটন পোস্ট।

পিউ রিসার্চের সমীক্ষায় উঠে এসেছে, ২০১৪ সালের পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন প্রান্তে বৃদ্ধি পেয়েছে ধর্মীয় হিংসা। ২০১৫ সালের হিসেব অনুসারে ধর্মীয় হিংসার বিশ্বে চার নম্বর স্থানে উঠে এসেছে ভারত। সিরিয়া, নাইজেরিয়া এবং ইরাকের পরেই স্থান ভারতের। ২০১৪ সালে ষষ্ঠ লোকসভা নির্বাচনের পর নতুন সরকার গঠন হয়েছে ভারতে। সেই সময় থেকেই সাম্প্রদায়িক হিংসা বৃদ্ধি পেয়েছে বলে দাবি মার্কিন এই গবেষণা সংস্থার।

১৮টি বিভিন্ন সূত্রের থেকে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গবেষণা চালিয়ে এই রিপোর্ট পেশ করেছে পিউ রিসার্চ। মার্কিন প্রশাসনের বিভিন্ন দফতর এবং জাতিসংঘের থেকে পাওয়া রিপোর্টের উপর ভিত্তি করে চালানো হয়েছে গবেষণা। ১৮টি বিষয়ের মধ্যে ১৩ বিষয় রয়েছে যেখানে ধর্মের নামে হিংসায় লিপ্ত হয়েছে দুই সম্প্রদায়ের মানুষ। ধর্মীয় জঙ্গি সংগঠন এবং রাজনৈতিক স্বার্থে ধর্মীয় সংগঠনের ব্যবহার করে হামলার ঘটনাগুলিকেও নেয়া হয়েছে গবেষণার আওতায়। ধর্মীয় পোশাক ফতোয়াবিধি থেকেও ধর্মীয় হিংসা ঘটেছে বলে জানা গিয়েছে পিউ রিসার্চের সমীক্ষায়।

ধর্মীয় হিংসার নিরিখে বিভিন্ন দেশকে নম্বর দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। সেখানে লেটার মার্ক্স নিয়ে পাস করেছে ভারত। চতুর্থ স্থনাধিকারী ভারত দশের মধ্যে পেয়েছে ৮.৭। প্রথম স্থানে থাকা সিরিয়ার প্রাপ্ত নম্বর ৯.২। নাইজেরিয়া এবং ইরাক যথাক্রমে ৯.১ ও ৮.৯ পেয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। ৭.২ নম্বর নিয়ে দশম স্থানে রয়েছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট