,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ৭টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে পুষ্পাঞ্জলি অর্পণ করেন তিনি।

দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা ও মন্ত্রিপরিষদের সদস্যরা ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের নেতা ডা. দীপুমনি, ড. হাছান মাহমুদ, এনামুল হক শামীম, ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের ভেতরে কিছু সময় কাটান।

মুজিবনগর দিবসের কর্মসূচি অনুযায়ী ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও তার অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাতী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে