,

গুজরাটকে ৬ উইকেটে হারাল মুম্বাই

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে নিতিশ রানা ও কিয়েরন পোলার্ডের ঝড়ো ব্যাটে গুজরাট লায়ন্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারাল মুম্বাই ইন্ডিয়ান্স।

গুজরাটের দেয়া ১৭৭ রানের টার্গেট ৩ বল হাতে রেখেই টপকে যায় মুম্বাই।

মুম্বাইয়ের হয়ে নিতিশ রানা ৩৬ বলে ৫৩ রান করেন। তার ইনিংসটি ২টি ছক্কা ও ৪টি চারের মারে সাজানো। পোলার্ড ২২ বলে ৩৯ রান করেন। পোলার্ডের ইনিংসটি ৩টি ছক্কা ও ২টি চারের মারে সাজানো। রোহিত শর্মা ৪০ রানে অপরাজিত থাকেন।

২ উইকেট নিয়ে গুজরাটের সেরা বোলার আগের ম্যাচে হ্যাটট্রিক করা আন্দ্রে টাই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককালাম ও দিনেশ কার্তিকের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করে গুজরাট লায়ন্স।

ম্যাককালাম ৪৪ বলে ৩ ছক্কা ও ৬ চারের সাহায্যে ৬৬ রান করেন। কার্তিক ২৬ বলে ২ ছক্কা ও সমান চারে ৪৮ রানে অপরাজিত থাকেন।

মুম্বাইয়ের হয়ে ম্যাক্লেনেঘান ২টি এবং মালিঙ্গা ও হরভজন সিং ১টি করে উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের