,

পর্নো ছবিতে স্ত্রীসহ নেভি সিল কর্মকর্তা!

news-image

অনলাইন ডেস্ক : অপরাধ দমনে মার্কিন বিশেষায়িত বাহিনী নেভি সিলের কর্মকর্তা জোসেফ জন স্মিথ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পর্নো ছবি তৈরি করার অভিযোগ উঠেছে। গত সাত বছরে তাঁরা ২৯টির বেশি পর্নো ছবি নিজেরাই অভিনয় করে তৈরি করেছেন।

সান দিয়েগো ইউনিয়ন-ট্রিবিউন পত্রিকার বরাত দিয়ে শনিবার নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পর্নো ছবি তৈরি করা জোসেফ জন স্মিথ নেভি সিলের বিশেষ যুদ্ধবিষয়ক প্রধান কর্মকর্তা। তাঁর স্ত্রী এ অভিযোগ স্বীকার করেছেন। ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।

প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী জোসেফ জন স্মিথ ২৩ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পর্নো ছবি তৈরি করার অভিযোগ ওঠে। পর্নো দুনিয়ায় তিনি পর্নো তারকা ‘জে ভুম’ নামে পরিচিত। বেশির ভাগ ছবিতেই স্মিথ তাঁর স্ত্রীর সঙ্গে অভিনয় করেছেন। তাঁর স্ত্রীও পর্নো তারকা ‘জুয়েলস জাড’ নামে পরিচিত। তবে স্মিথ পেশাদার অভিনেত্রী মেনা লি ও অ্যাশডেন ওয়েলসের সঙ্গেও ওই সব ছবিতে অভিনয় করেছেন। নেভি সিলের কমান্ডারের অনুমতি না নিয়ে অন্য কাজ করা কর্মকর্তাদের জন্য নিষিদ্ধ। স্মিথ এই আইন ভঙ্গ করেছেন।

নেভি সিলের মুখপাত্র ক্যাপ্টেন জেসন সালাতা বলেন, ‘জোসেফ জন স্মিথের বিরুদ্ধে ওঠা অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এটা পরিষ্কার যে তিনি আইন ভঙ্গ করে অপরাধ করেছেন। আর এটা নেভি সিলের সুনাম ক্ষুণ্ন করেছে।’

এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি জোসেফ জন স্মিথ। তবে তাঁর স্ত্রী বলেছেন, স্মিথ সচেতনভাবেই ওই ছবি তৈরি করেন। এ ছাড়া তাঁদের কেউ কেউ (নেভি সিল) এ সম্পর্কে জানতেন।

স্মিথের স্ত্রী বলেন, তাঁরা স্বেচ্ছায় পর্নো ছবি তৈরির সঙ্গে জড়িত হয়েছেন। তিনি বলেন, ‘এ কাজ করায় আমাদের পরিবারের আর্থিক সাহায্য হয়। আমাদের সন্তানদের লালন-পালন করতে হয়। এ ছাড়া আমাদের অনেক ঋণ আছে। তা শোধ করতেই এ কাজ করতে হয়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে