,

রাজশাহীতে করা হচ্ছে দৃষ্টিনন্দন ফুটপাত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে কল্পনা সিনেমা হল মোড় পর্যন্ত সড়কের দু’পাশে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণ করা হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রায় তিন কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ফুটপাতটির নির্মাণ কাজ শুরু করেছে।

রাসিকের কর্মকর্তারা বলছেন, নির্মিত হতে যাওয়া এই ফুটপাতটিই হবে এখন পর্যন্ত নগরীর সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক ফুটপাত। সড়কের দু’পাশে ড্রেনের ওপর নতুন স্লাব বসিয়ে তার ওপর সিরামিকের টাইলস বসানো হবে।

এর আগে এএইচএম খায়রুজ্জামান লিটন মেয়র থাকা অবস্থায় নগরীর বিভিন্ন ফুটপাতে যেসব টাইলস বসানো হয়েছিল, সেগুলো কংক্রীটের। এবার প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কটিতে সিরামিকের টাইলস বসিয়ে নির্মিত হতে যাচ্ছে আধুনিক ফুটপাত। ফুটপাতটির প্রস্থ হবে ৬ ফুট।

রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, শিরোইল-কল্পনা সড়কের দু’পাশে ড্রেনের ওপর ফুটপাতের বেশকিছু অংশে স্লাব ভেঙে গিয়েছিল। এতে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হচ্ছিল। তাই নতুন করে ফুটপাতটি নির্মাণের পরিকল্পনা নেয়া হয়।

এরই অংশ হিসেবে শনিবার সকাল থেকে কাজ শুরু হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত সড়কের এক পাশের স্লাবগুলো ভেঙে ফেলা হয়েছে। দু’পাশেই শিরোইল থেকে কল্পনা সিনেমা হল মোড় পর্যন্ত স্লাব ভাঙা শেষ হলে নতুন স্লাব বসানো হবে।

প্রধান প্রকৌশলী জানান, স্লাব ভাঙা শুরু হওয়ায় দু’পাশের অবৈধ স্থাপনা ও দোকান-পাট উচ্ছেদ হয়ে যাচ্ছে। ড্রেনের ওপর নতুন স্লাব বসানোর পর তার ওপর সিরামিকের টাইলস বসানোর কাজ দুই মাসের মধ্যে শেষ করা হবে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের