,

১৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে আনুমানিক ১২৯ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে ২৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২৯ কোটি ৪০ লাখ টাকা। এক দিনে সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধারের ঘটনা এটি।

সকালে র‍্যাবের অভিযানে চট্টগ্রামের গভীর সমুদ্র থেকে ২০ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর দিকে কক্সবাজারের টেকনাফ থেকে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দুপুরে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষণ ও গোয়েন্দা অনুসন্ধানের ফলশ্রুতিতে র‍্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, মিয়ানমার এবং এ দেশীয় চোরাচালানীদের “আনোয়ারা-গহিরা” ভিত্তিক বেশ কয়েকটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাছের ব্যবসার আড়ালে ইয়াবার চালান মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসে।

অপরদিকে, টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ভোরে তার নেতৃত্বে হারিয়াখালী সাগরে বিজিবির একটি টহল দল ওঁত পেতে থাকে। এ সময় ৩/৪ জন লোক মাথায় বস্তা নিয়ে সাগর পাড় থেকে উঠে আসছিল। বিজিবি সদস্যরা তৎক্ষনাৎ পাচারকারীদের চ্যালেঞ্জ করে। তাদের (বিজিবি) উপস্থিতি দেখতে পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে সাগরে অবস্থিত বোট দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো উদ্ধারের পর গণনা করে তাতে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পান।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদের নেতৃত্বে আভিযানিক দল চট্টগ্রামের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে তল্লাশি করে ২০ লাখ পিস ইয়াবাসহ ০৮ জনকে আটক করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে