,

‘বাহুবলী’র পর নতুন সিনেমায় প্রভাস!

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক প্রভাস। ভারতের সর্বকালের রেকর্ড ভঙ্গকারী ‘বাহুবলী’ সিনেমায় অভিনয় করে তার জনপ্রিয়তা বহুগুণে বেড়েছে। এসএস রাজমৌলি পরিচালিত ‘বাহুবলী টু’-তেও অভিনয় করেছেন প্রভাস। সম্প্রতি শেষ হয়েছে এ সিনেমার শুটিং। বহুল প্রতীক্ষিত ‘বাহুবলী টু’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভাস।

শুধু ‘বাহুবলী’সিনেমার জন্য গত চার বছর ব্যয় করেছেন প্রভাস। কারণ ‘বাহুবলী’সিনেমার কাজ হাতে নেয়ার পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। এবার ‘বাহুবলী’র পর নতুন সিনেমার কাজে হাত নিতে যাচ্ছেন প্রভাস। নির্মাতা সুজিত রেড্ডির সঙ্গে নতুন সিনেমায় কাজ করবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ইউভি ক্রিয়েশন্সের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।‘সাহ’ শিরোনামে নিবন্ধন করা হয়েছে সিনেমাটির নাম। মজার ব্যাপার হলো- এই সিনেমার সঙ্গেও নাকি ‘বাহুবলী’র সংযোগ রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এ সিনেমার বিষয়টি ঘোষণা দেয়নি প্রভাস কিংবা নির্মাতা সুজিত।

প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ক্রিয়েশন্সের একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সিনেমাটিও বড় বাজেটে নির্মিত হবে। এটি নির্মাণে ব্যয় হবে ১৫০ কোটি রুপি। শংকর এহসান লয় এ সিনেমার সংগীত পরিচালনা করবেন। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের