,

প্রকাশ্যে পুনমের গোপন প্রজেক্ট

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। যেকোনো উৎসব এলেই নতুন চমক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন তিনি।

বেশ কিছুদিন ধরে ভক্তদের ধোঁয়াশায় রেখেছিলেন পুনম পান্ডে। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অর্ধনগ্ন একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন, খুব শিগগির গোপন প্রজেক্ট নিয়ে আসছেন তিনি। তবে তার গোপন প্রজেক্ট কী তা তখন জানাননি এই অভিনেত্রী।

অপেক্ষার প্রহর ভেঙে এবার গোপন প্রজেক্ট নিয়ে হাজির হলেন পুনম। গতকাল শনিবার পুনম তার টুইটার অ্যাকাউন্টে টপলেস একটি ছবি পোস্ট করে ভক্তদের কৌতূহল দূর করলেন। ছবির ক্যাপশনে পুনম লিখেন, ‘অবশেষে প্রকাশ্যে এলো আমার গোপন প্রজেক্ট।’

জানা যায়, তার গোপন প্রজেক্ট কোনো সিনেমা নয়। তার নামে একটি নতুন অ্যাপ তৈরি করা হয়েছে। যার নাম ‘দ্য পুনম পান্ডে অ্যাপ’। তার এই নতুন অ্যাপে কী থাকবে তা এখনো জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, পুনমের সমস্ত অনুষ্ঠানের আপটেড, ভিডিও, ছবিসহ সব তথ্য এই অ্যাপে ক্লিক করে অনায়াসে পেয়ে যাবেন তার ভক্তরা।

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত জয়ী হলে নগ্ন হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছিলেন পুনম। এরপর নানা সময়ই নগ্ন হওয়ার জন্য বিতর্কিত হয়েছেন তিনি। কিন্তু কেন বার বার বিতর্কে জড়ান পুনম? এ বিষয়ে তিনি জানিয়েছিলেন, ‘খান ও কাপুরদের’ জন্য নতুন অভিনেত্রীরা ভারতীয় শোবিজে কারো নজরে আসে না। তাই আলোচনায় আসতেই এমনটা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের