,

বাংলাদেশের সেন্সরে ইরফান খান

news-image

 

বিনোদন প্রতিবেদক : ভারতীয় অভিনেতা ইরফান খান। বলিউড, হলিউড ও তেলেগু সিনেমায় অভিনয় করলেও বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি এই অভিনেতাকে। বাংলাদেশ ও ভারত যৌথভাবে নির্মাণ করেছে ‘ডুব’ শিরোনামের সিনেমা। এতে অভিনয় করেছেন ইরফান খান। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় তাকে দেখা যাবে।

সম্প্রতি সিনেমটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে। আর এটিই ইরফান খান অভিনীত সিনেমা প্রথমবার বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা দেয়া হলো।

‘ডুব’ সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। হলিউড-বলিউড দুই পর্দার গুণী অভিনয়শিল্পী ইরফান খানের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। এ ছাড়া আরো অভিনয় করেছেন ভারতের পার্ণো মিত্র, ব্রাত্য বসু। বাংলাদেশের রোকেয়া প্রাচী, নাদের চৌধুরীসহ অনেকে।

সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোং। ‘ডুব’ সিনেমার ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’।

যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমার শুটিং অনেক আগে শেষ হয়েছে। গত বছরের ৪ নভেম্বর কলকাতার একটি শীর্ষ দৈনিক ‘হুমায়ূন আহমেদের চরিত্রে ইরফান? কিন্তু এত লুকোছাপা কেন’ শিরোনামে প্রকাশিত একটি খবরে পাল্টে যায় দৃশ্যপট। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে ‘ডুব’সিনেমাটি হুমায়ূন আহমেদের বায়োপিক।

এসব বিষয় নজরে নেওয়ার জন্য পরিচালক-অভিনেত্রী মেহের আফরোজ শাওন সিনেমাটি সেন্সর বোর্ডে জমা হওয়ার আগেই সেন্সর বোর্ডে একটি চিঠি পাঠান। এরপর সিনেমাটির মুক্তি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের