বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে চলছে গণভোট, শঙ্কায় বিরোধীরা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনের লক্ষ্যে তুরস্কে গণভোট চলছে। রবিবার সকালে শুরু হওয়া এ গণভোটে মোট এক লাখ ৬৭ হাজার ভোটকেন্দ্রে প্রায় পাঁচ কোটি ৫০ লাখ ভোটার ভোট দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, এদিন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে।

বিশ্লেষকদের ধারণা, গণভোটের ফল যদি এরদোগান প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনের পক্ষে যায়, তবে তুরস্কের শাসন পদ্ধতিতে এক মৌলিক পরিবর্তন ঘটে যাবে। কারণ এতে প্রেসিডেন্ট এরদোগানের ক্ষমতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই বিরোধীরা এটা ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাদের দাবি, এতে স্বৈরশাসন কায়েম হবে ও গণতন্ত্রের মৃত্যুঘণ্টা বাজবে। এ নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলাকালে উভয়পক্ষের এমপিদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এসময় ফুলের টব ও মাইক্রোফোনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় বলেও অভিযোগ উঠেছে।

গত বছর সেনা অভ্যুত্থান চেষ্টা নস্যাৎ করার পর তুরস্কে সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেয়া শুরু করেন এরদোগান। সাংবিধানিক এ পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট হবেন নির্বাহী প্রধান ও রাষ্ট্রপ্রধান। পাশাপাশি রাজনৈতিক দলের সাথেও তার সম্পর্ক বজায় থাকবে।

প্রধানমন্ত্রীর ভুমিকা বিলুপ্ত করে দুই বা তিন জন ভাইস প্রসিডেন্টের পদ তৈরি করা হবে। প্রেসিডেন্ট হাতে পাবেন নতুন ক্ষমতা। তিনি মন্ত্রীদের নিয়োগ দেবেন, বাজেট তৈরি করবেন, সিনিয়র বিচারপতিদের অধিকাংশকে তিনিই নিয়োগ দেবেন। এছাড়া তিনি যেকোনো সময় ডিক্রি জারি করে কিছু বিষয়ে আইনও করতে পারবেন।

প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট একাই জরুরি অবস্থা জারি করতে পারবেন, পার্লামেন্ট ভেঙে দিতে পারবেন।

নতুন ব্যবস্থায় পার্লামেন্ট আর মন্ত্রীদের ব্যাপারে তদন্ত করতে পারবে না। তবে সংখ্যাগরিষ্ঠদের ভোটে এমপিরা প্রেসিডেন্টকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। প্রেসিডেন্টের বিচারের জন্য দুই-তৃতীয়াংশ এমপির সমর্থন লাগবে।

এমপিদের সংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ৬০০ করা হবে। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন একই দিনে হবে। একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু