,

‘বন্দে মাতরম না গাইলে বের করে দেয়া হবে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের হায়দ্রাবাদের বিজেপি বিধায়ক রাজা সিং মুসলমানদের প্রতি ইঙ্গিত করে বলেছেন, যারা ‘বন্দে মাতরম’ গাইবে না তাদের দেশ থেকে বের করে দেয়া হবে। মধ্য প্রদেশের ভোপালে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রাজা সিং বলেন, আমাদের দেশে বাস করে এরা হিন্দুদের বিভক্ত করার কথা বলে এবং বন্দে মাতরম গায় না। যদি এরা বন্দে মাতরম না গায় তাহলে এদের জোর করে এখান থেকে বিতাড়িত করা হবে। যেকোনো ধর্মের মানুষ হোক না কেন তাকে ‘বন্দে মাতরম’ গাইতেই হবে। অন্যথায় তার ভারতে থাকার কোনো অধিকার নেই।

রাজা সিংয়ের দাবি, সমস্ত মুসলমান হিন্দুদের সন্তান এবং ভারতে থাকতে হলে, বন্দে মাতরম বলতে হবে। গণমাধ্যমের একটি সূত্র বলছে, রাজা সিং মুসলিমদের বিরুদ্ধে যে সব আপত্তিকর কথা বলেছেন তা লেখার যোগ্য নয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, রাজা সিংয়ের বক্তব্য দেয়ার সময় মঞ্চে উপস্থিত কর্মকর্তারা প্রবল করতালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিজেপি’র ওই বিধায়ক কয়েকদিন আগেই রাম মন্দির নির্মাণের বিরোধিতাকারীদের মুণ্ডচ্ছেদ করার হুমকি দিয়েছিলেন।

অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি বিধায়ক রাজা সিংয়ের মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। কংগ্রেসের সিনিয়র নেতা সালমান খুরশিদ বলেছেন, প্রচার পাওয়ার জন্য ওই বিধায়ক এ ধরণের মন্তব্য করেছেন। এটা খুব দুঃখজনক। বিধায়ক হওয়ার সুবাদে তার এমন কথা বলা উচিত নয়।

মধ্য প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পুলিশের মহানির্দেশকের কাছে রাজা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রের সঙ্গে এ সংক্রান্ত একটি ভিডিও তথ্য হিসেবে জুড়ে দেয়া হয়েছে।

এদিকে বিজেপির মুখপাত্র হিতেশ বাজপেয়ী রাজা সিংয়ের মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের