,

রুশ রণতরী ব্রিটিশ নৌবাহিনীর নজরে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় দুটি রুশ রুণতরীকে নজরে রেখেছে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী স্যার মাইকেল ফ্যালনের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। মাইকেল ফ্যালন জানান, ‘এইচএমএস সাদারলান্ড রুশ রণতরীর দিকে নজর রাখছে। ব্রিটেনকে নিরাপদে রাখার জন্য সদা তৎপর।’

বিমানবাহী রুশ রণতরী ‘এডমিরাল কুজনেটসভ’ এবং অন্যান্য জাহাজের এই বহরটি যাচ্ছে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে। আন্তর্জাতিক জলসীমা দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করলেও স্বাভাবিকভাবেই এ নিয়ে যুক্তরাজ্যে অস্বস্তি তৈরি হয়েছে ব্রিটেনে। দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজ দূর থেকে এই রুশ রণতরীকে অনুসরণ করছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার প্রস্তাবে রাশিয়া ভেটো দেয়ায় সমালোচনা করেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন মার্ক। ফলে দুই দেশের মাঝে এখন উত্তেজনা বিরাজ করছে। বাশার আল আসাদের রাসায়নিক হামলার জন্য তারা মস্কো এবং তেহরানকে দোষারোপ করেন।

এইচএমএস সাদারলান্ডের কমান্ডিং কর্মকর্তা বলেন, ‘ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর একটি ইউনিট হিসেবে ব্রিটেনে আসা রণতরীর দিকে নজর রাখছে এইচএমএস সাদারলান্ড। এটা আমাদের নিয়মিত প্রক্রিয়া। যুক্তরাজ্যের নিরাপত্তা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে