,

আখাউড়ায় সিএনজি অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার দুপুরে আখাউড়া পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র তাকজিল খলিফার সাথে শ্রমিক নেতৃবৃন্দ বৈঠক শেষে পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিএনজিচালিত অটোরিকশার মালিক সমিতির সভাপতি কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক বাহার মিয়া, আখাউড়া সিএনজিচালিত অটোরিকশার মালিক সমিতির সাধারণ হাসেম মিয়া প্রমুখ।
জানা গেছে, আখাউড়া পৌরসভার অটোরিকশার স্ট্যান্ড ইজারাদার ১০ টাকার বদলে ২০ টাকা নেওয়ার কারণে গতকাল শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করে দেন শ্রমিকরা নেতারা।  বৈঠকে পূর্বের নিয়মে ১০ টাকা হারে টোল (পৌর কর) আদায় করার ব্যাপারে সিদ্ধান্ত হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। আর টোল চালকের সাথে করআদায়কারী খারাপ আচরণ করলে তাকে প্রত্যাহার করা নেয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।
আখাউড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম আজাদ জানান, পৌর মেয়রের সাথে জেলা মালিক সমিতি ও আথাউড়ার নেতারা বৈঠক করে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।
উল্লেখ্য, পৌর কর বৃদ্ধির প্রতিবাদে গত শনিবার সকাল থেকে আখাউড়া-চান্দুরা ও আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী সিএনজি চালকেররা ধর্মঘট শুরু করে। এতে ওই পথে চলাচলকারী জনসাধারণ চরম দুর্ভোগের শিকার হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের