বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাকিস্তানের নয়, বাংলাদেশের

news-image

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাকিস্তান নাও পেতে পারে। বাংলাদেশের খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ক্রিকেটীয় দেশগুলোর সাবেকরা (ব্রায়ান লারা, শন পোলক, গিলক্রিষ্ট, শেন ওয়ার্ন, ভেট্টোরি প্রমুখ) এমনটাই মনে করেন। তারা বলেছেন, সরাসরি ২০১৯ বিশ্বকাপের মঞ্চে পা রাখা অনেক কঠিন হয়ে গেল আমির-হাফিজদের জন্য। অপরদিকে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খের্লা সম্ভাবনা উজ্জ্বল। চলতি মাসে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা।
তবে বাস্তবতা ভিন্ন। আইসিসির নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরে প্রকাশিতব্য র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডসহ শীর্ষ সাত দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে। বাকি দুটি দলকে খেলতে হবে বাছাইপর্ব। বর্তমান র‌্যাঙ্কিংয়ে সাতে বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত টাইগাররা সরাসরি বিশ্বকাপের সুযোগ পাচ্ছে। আর আটে থাকা পাকিস্তান এক প্রকার হিসাবের বাইরে। কিন্তু সামনে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। যেগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ নাকি পাকিস্তান কে সরাসরি যাবে বিশ্বকাপে। বাংলাদেশের সামনে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে ভালো করতে হবে মাশরাফিদের।
অপরদিকে পাকিস্তানকে চেয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। সামনের ম্যাচগুলোতে বাংলাদেশ যদি খারাপভাবে হারে আর পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করতে পারে তবেই সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা হবে পাকিস্তানের। এদিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরও নাজুক। তারা আছে নয় নম্বরে। রেটিং পয়েন্টও অনেক কম। মাত্র ৮৪। যেখানে বাংলাদেশের অর্জন ৯২ আর আটে থাকা পাকিস্তানের রেটিং ৮৯।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু