,

ট্রাম্পের আয়কর রিটার্ন প্রকাশের দাবিতে বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর রিটার্ন প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের ১৫০টিরও বেশি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রে বার্ষিক আয়কর জমা দেয়ার শেষ দিন শনিবার এ বিক্ষোভ হয়েছে।

গত চার দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা নির্বাচনের আগেই তাদের আয়কর রিটার্ন প্রকাশ করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প নিজের আয়কর রিটার্ন প্রকাশ না করে এ ক্ষেত্রে নজির সৃষ্টি করেছেন। তিনি নির্বাচনের আগে দাবি করেছিলেন, তার আয়কর রিটার্নের ব্যাপারে কারো কোনো মাথাব্যাথা নেই। কিন্তু জনমত জরিপ থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৪ শতাংশ জনগণ ট্রাম্পের আয়কর রিটার্ন প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের দাবি, ট্রাম্পের সঙ্গে কাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং এর স্বার্থ প্রেসিডেন্ট হওয়ার পর স্বার্থ সংশ্লিষ্ট সংঘাত রয়েছে কি না তা জানা প্রয়োজন।

শনিবার ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডেনভার, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটেল, সানফ্রান্সিসকো, শিকাগো ও বার্কলেসহ বিভিন্ন শহরে অন্তত ১৫০টি বিক্ষোভ মিছিল বের হয়। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলে শহরের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। ডোনাল্ড ট্রাম্পের একদল সমর্থক বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ এখান থেকে অন্তত ১৪ জনকে আটক করে।

ওয়াশিংটনে চাক ওয়াশ নামে এক বিক্ষোভকারী বলেছেন, ‘ আমি মনে করি তার (ট্রাম্পের) বিনিয়োগ, অনুদান এবং তার কোনো ধরণের ঝামেলায় আটকে পড়ার বিষয়ে আমরা যা জানি তা বেশ জটিল।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের