,

আনুশকা ছাড়া আমার জীবন অপূর্ণ : বিরাট

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রীর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় ধরেই সংবাদ প্রকাশ করে আসছে বিভিন্ন গণমাধ্যম। কিন্তু কখনো সরাসরি নিজেদের সম্পর্কের কথা মিডিয়ার কাছে শিকার করেননি এ জুটি।

তবে গেল ভালোবাসা দিবসে নিজেদের প্রেমের কথা সবার সামনে প্রথমবারের মতো জানান দিয়েছেন এ দুই তারকা। বিরাট খোদ আনুশকাকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, আমার জীবনের অন্যতম একজন নারী আনুশকা। সে না হলে আমার জীবন অপূর্ণ। এদিকে এরপর থেকেই বিরাট ও আনুশকাকে বিভিন্ন স্থানে একসঙ্গে ডেটিংরত অবস্থায় আবিষ্কার করা গেছে।

ব্যস্ততার ফাঁকে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন দুজন। সম্প্রতি বিরাট কোহলি নিজের ফেসবুকের প্রোফাইল পিকচারেও জুড়ে দিয়েছেন আনুশকার সঙ্গে তার একটি ছবি। আর তার বিপরীতে ভক্তদের কাছ থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরাট। সব মিলিয়ে যেন উড়ছেন এ প্রেমিক যুগল।

এদিকে আনুশকা একটি সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, বিরাট আসার পর আমার জীবন বদলে গিয়েছে। আমরা অনেক ব্যস্ত থাকি। কিন্তু সময় পেলেই একজন আরেকজনকে সময় দেয়ার জন্য ছুটে আসি। এই বিষয়গুলো মেইনটেইন করা খুব কঠিন। কিন্তু আমরা তা করে আসছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা