,

মেসির জোড়া গোলে বার্সার কাঙ্ক্ষিত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার জয়ের স্বপ্ন টিকিয়ে রাখলো বার্সেলোনা। শনিবার রাতে কাম্প ন্যুতে ৩-২ গোলের ব্যবধানের জয় পেয়েচে এনরিকের শিষ্যরা।

এই জয়ের ফলে ৩২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭২। ৩১ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে আতলেটিকো মাদ্রিদ।

নিষেধাজ্ঞার জন্য এই ম্যাচে দলে ছিলেন না নেইমার। শুরুতে মেসির দারুণ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সুয়ারেজের পাস থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে জড়ান মেসি। ৩৭ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। সুয়ারেসের শট ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক জেরোনিমো রুয়ি। ফিরতি বলে মেসি ঠিকমতো শট নিতে না পারলেও বল চলে যায় জালে।

৪২তম মিনিটে গোল দিয়ে খেলায় ফেরে রিয়াল সোসিয়েদাদ। ২ মিনিট পর ব্যবধান আবারো গোল করে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ মুহূর্তে দ্বিতীয় গোলের দেখা পায় সোসিয়েদাদ। ব্যবধান দাঁড়ায় ৩-২।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের