,

ইরাকের মোসুলে আইএস জঙ্গিদের রাসায়নিক হামলা

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ইরাকি সেনাদের ক্রমাগত আক্রমনে মোসুল থেকে ক্রমশ সরতে হচ্ছে৷ মরিয়া হয়ে আইএস জঙ্গিরা এবার রাসায়নিক হামলা শুরু করল৷ পশ্চিম মোসুলে ক্লোরিন গ্যাস ছড়িয়েছে তারা৷ ইরাকি সেনা মারফত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, মোসুলের পশ্চিম এলাকায় আল আবারে হয়েছে ক্লোরিন গ্যাসের এই হামলা৷ মরণ কামড় দিতে চাইছে বাগদাদির দলবল৷ মোসুল দখল অভিযানে সামিল ইরাকি সেনার দাবি, শনিবার কয়েকজন সেনাকর্মীর শ্বাসকষ্ট দেখা দেয়৷ পরীক্ষায় তাদের দেহে ক্লোরিন গ্যাসের উপস্থিতি মিলেছে। এই সেনাকর্মীরা পশ্চিম মোসুল থাকা আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়ছেন৷

আইএস জঙ্গিরা মিসাইলের মাধ্যমে ক্লোরিন গ্যাসের হামলা করে৷ যদিও এ বিষয়ে সঠিক প্রমাণ মেলেনি৷ মোসুল দখলে তীব্র সংঘর্ষ চলছে৷ আইএসের অন্যতম শক্ত ঘাঁটির পূর্ব প্রান্ত দখল করেছে ইরাকি-কুর্দিস সোনা জোট৷ মার্কিন সেনার সঙ্গে মিলিত অভিযান চলছে সেখানে৷ পশ্চিম মোসুলের বিভিন্ন এলাকা থেকে পিছু হটছে ইসলামিক স্টেট৷ সূত্রঃ কলকাতানিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের