,

‘পুরুষদের সাফল্যের পেছনে থাকেন একজন নারী’

news-image

স্পোর্টস ডেস্ক : সফল সকল পুরুষের পেছনে একজন মহিলার অবদান থাকে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স। দুর্দান্ত এ ব্যাটসম্যানের বেলাতেও স্ত্রী ড্যানিয়েলের অবদান অনেক বেশি। পুরো ক্যারিয়ার এমনকি, চলমান আইপিএলেও ডি ভিলিয়ার্সকে পেছনে থেকে সমর্থন যোগাচ্ছেন তার স্ত্রী।

এমনটাই জানালেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারের পেছনে ড্যানিয়েলের অবদান অনেক বেশি। এখনও সে আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছে। আইপিএলে তার উৎসাহে শুরুটা ভালো হয়েছে আমার। ’

পিঠের ইনজুরির কারণে চলমান আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি ডি ভিলিয়ার্স। তবে ব্যাঙ্গালুরুর তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো খেলতে নামেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেন ডি ভিলিয়ার্স। মাত্র ৪৬ বলে অপরাজিত ৮৯ রান করেন তিনি। ওই ইনিংসের পেছনেও তার স্ত্রী ড্যানিয়েলের অবদান ছিলো বলে জানান ডি ভিলিয়ার্স।

তিনি বলেন, ‘সব সফল পুরুষের পেছনে একজন মহিলার অবদান থাকে। যেমনটা আছে আমার স্ত্রী ড্যানিয়েলেরও। পুরো ক্যারিয়ার জুড়ে সে আমাকে যেভাবে সহায়তা করে আসছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগে আমি আমার স্ত্রী’কে ফোন করেছিলাম কারণ, খেলতে নামার আগে কিছুটা সংশয়ের মধ্যে ছিলাম। ড্যানিয়েল তখন ছেলের সাথে ঘুমোচ্ছিল। আমি ওর কাছে জানতে চাই আমার কি করা উচিত? ড্যানিয়েল আমাকে বললো, ও আমার পেছনে রয়েছে- আমার সাথে রয়েছে এবং আমাকে ঠান্ডা মাথায় খেলতে বললো। এতেই সাহস অনেক গুণ বেড়ে যায় আমার। ’

শুধুমাত্র ম্যাচের আগেই নয়, ম্যাচ শেষে ড্যানিয়েল নিজ থেকে ফোন করে ডি ভিলিয়ার্সকে আরও বড় সুসংবাদ দেয়। কি ছিলো সেই সুসংবাদ?

ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার ইনিংসের জন্য প্রথমে আমাকে অভিনন্দন জানায় সে। এরপর আমাকে বলে, সামনের ম্যাচগুলোতেও তুমি ভালো খেলবে। সামনের ম্যাচগুলোতে আমি তোমার পাশে থাকতে চাই। এ জন্য আমি খুব শিগগিরই ভারত আসছি। এটি শুনে আমি শিহরিত হয়ে উঠি। জীবনসঙ্গিনী পাশে থাকাটা অনেক বড় প্রাপ্তি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের