সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইডস নিয়েও জিতলেন সেরা সুন্দরীর খেতাব

news-image

 

বিনোদন ডেস্ক :মাত্র ১১ বছর বয়সে শরীরে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। তবে তাতে নিঃশেষ হয়ে যাননি তিনি। পড়াশোনা করেছেন, তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন। এখন বয়স ২২ বছর। সম্প্রতি তিনি নির্বাচিত হয়েছেন ‘মিস কঙ্গো ইউকে।’

যুক্তরাজ্যে বসবাসকারী কঙ্গোর নারীদের নিয়ে আয়োজন করা হয় ‘মিস কঙ্গো ইউকে’। এতে সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছেন হরসেলি সিনদা ওয়া এমবঙ্গো। এইডস আক্রান্ত ওই নারী এখন কেবল সামনের দিকেই এগিয়ে যেতে চান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শৈশবে এইচআইভিতে আক্রান্ত হন হরসেলি। কিন্তু ছিটকে পড়েননি। বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন ফাইন আর্টস নিয়ে।

প্রতিযোগিতা জয়ের পরই নিজের ইচ্ছের কথা জানিয়েছেন হরসেলি। এইডসমুক্ত বিশ্ব চান তিনি। নিজ দেশ কঙ্গোতে ফিরবেন তিনি। এইডসমুক্ত সমাজ গড়তে প্রচার করবেন, করবেন আনুষঙ্গিক সব কাজ।

হরসেলি বলেন, ‘জীবনে অন্তত একটা কিছু জিতে আমি খুব খুশি। আমার জীবন মানুষের হৃদয় স্পর্শ করেছে, যেটা অনেক। আশা করছি আমার গল্প অনেককেই জীবন দেবে।’

এ জাতীয় আরও খবর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান