,

আজ থেকে রাজধানীতে সিটিং সার্ভিস চললে ব্যবস্থা

news-image

 

নিজস্ব প্রতিবেদক :আজ রোববার থেকে রাজধানীতে বিআরটিএ’র নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজধানীর বিভিন্ন স্থানে সিটিং সার্ভিস বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এছাড়া, সিটিং সার্ভিস বন্ধে মালিক সমিতি পাঁচটি পরিদর্শন দল (ভিজিল্যান্স টিম) গঠন করেছে। কোনো গাড়ি সিটিং সার্ভিস বা গেটলক সার্ভিসে চললে এই টিম ব্যবস্থা নেবে।

তারা নগরের সড়কের পাঁচটি স্থানে অবস্থান করবে। স্থানগুলো হলো- আসাদগেট, আগারগাঁও (আইডিবি ভবনের সামনে), শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে, রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ও যাত্রাবাড়ীর চাংপাই রেস্তোরাঁর সামনে।

পূর্ব-ঘোষিত এই আদেশ বাস্তবায়ন ও পরিবহন খাতের সমস্যা সমাধানে করণীয় ঠিক করতে গতকাল বিকালে এলেনবাড়ী বিআরটিএ’র প্রধান কার্যালয়ে বৈঠকে বসেন পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও মালিক-শ্রমিক নেতাদের প্রতিনিধিরা। সেখান থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গত ৪ঠা এপ্রিল ঢাকা সড়ক পরিবহন সমিতি সংবাদ সম্মেলন করে সিটিং সার্ভিস প্রথা বাতিল করার ঘোষণা দেয়। বলা হয়, ১৫ই এপ্রিলের পর যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। ভাড়ার তালিকা বাসের ভেতর দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে। ছাদের ওপরে ক্যারিয়ার, সাইট অ্যাঙ্গেল ও ভেতরের অতিরিক্ত আসন খুলে ফেলতে হবে। প্রতিটি বাস ও মিনিবাসে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সংরক্ষণ করতে হবে। এক মাসের মধ্যে রংচটা, রংবিহীন, জরাজীর্ণ বাস মেরামত করে রাস্তায় নামাতে হবে।

উল্লেখ্য, মিনিবাসের জন্য ৫ টাকা এবং বড় বাসের ৭ টাকা সর্বনিম্ন ভাড়া ঠিক করে দিয়েছে সরকার। সর্বনিম্ন ভাড়ার পর ঢাকায় মিনিবাসের ভাড়া নির্ধারিত আছে কিলোমিটারপ্রতি ১ টাকা ৬০ পয়সা আর বড় বাসে ১ টাকা ৭০ পয়সা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের