,

উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার চেষ্টা ব্যর্থ: দক্ষিণ কোরিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এবার কি ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালানো হয়েছে সেটি এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ডও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জানা গেছে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে সিনপোর কাছে ওই পরীক্ষার চেষ্টা করা হয়েছিলো এবং উৎক্ষেপণের পরপরই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে যায়।

ঘটনাটি এমন সময় ঘটলো যখন কোরীয় উপত্যকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি মোকাবেলায় করনীয় নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন।

মাত্র একদিন আগেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে যে তারা পরমাণু হামলার জন্য প্রস্তুত রয়েছে।

দেশটি ইতোমধ্যেই পাঁচটি পরমাণু পরীক্ষা ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থান নিয়ে বলেছেন উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় তার দেশ একাই ব্যবস্থা নিতে সক্ষম।

ওদিকে চীন কোরীয় উপত্যকায় যে কোন সময় যুদ্ধ বেধে যাওয়ার আশংকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে শান্ত থাকার আহবান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের