,

আবর্জনার স্তূপ ধসে ১৯ জনের মৃত্যু

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিশাল এক আবর্জনার স্তূপ ধসে চার শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় তিন’শ ফুট উচ্চতার ওই স্তূপ আশপাশের বাড়ির ওপর ধসে পড়লে ওই ১৯ জন প্রাণ হারায়। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আবর্জনার স্তূপ ধসে আশপাশের কমপক্ষে ১০০টি বাড়ির ওপর পড়ে। এতে ওই বাড়িগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। বাড়িঘর ও আবর্জনার চাপায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে চার শিশু রয়েছে। যাদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।

এই দুর্ঘটনার পর কলম্বোয় ওই দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকার পরিবেশ নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আবর্জনা পরিষ্কার করার দাবি জানিয়েছেন।

কলম্বোর মিথোতামুল্লা এলাকার ওই আবর্জনার স্তূপে প্রতিদিন প্রায় ৮০০ টন আবর্জনা ফেলা হতো। এসব আবর্জনা সরিয়ে ফেলতে সরকারের পরিকল্পনাও ছিল।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আবর্জনার স্তূপ ধসে পড়ার সময় বিকট শব্দ শুনেছি। এটা ছিল বজ্রপাতের মতো। আমাদের বাড়ির টাইলস ফেটে গেছে। কালো পানি ঘরে ঢুকেছে।’

মৃত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। ধসে পড়ার কয়েক ঘণ্টা আগে ওই আবর্জনার স্তূপে আগুন ধরে যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের