,

দিল্লীতে রেল স্টেশনে পর্ন ভিডিও!

news-image

নিউজ ডেস্ক : পাবলিক প্লেসে পর্ণ ভিডিও! ভাবাই যায়না। কিন্তু এমনই ঘটনা ঘটল দিল্লীতে। রাজীব চক মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের উপরে লাগানো টেলিভিশন স্ক্রিনে আকস্মিকভাবে চালু হল পর্ণ ভিডিও।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দিল্লির রাজীব চক মেট্রো স্টেশন। ব্যস্ত সময়ে মেট্রোর জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। ঠিক তখনই প্ল্যাটফর্মের উপরে লাগানো টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠল পর্ন ভিডিও!

স্ক্রিনের দিকে তাকিয়ে কেউ অস্বস্তিতে পড়ে গেলেন তো কেউ আবার মোবাইল উঁচু করে পুরোটা ভিডিও করতে শুরু করলেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি সামনে আসার পর দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

প্রাথমিক তদন্তের পর দিল্লি মেট্রো রেল জানিয়েছে, গত ৯ এপ্রিল দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে ওই ভিডিওটি দেখানো হয়েছে। মেট্রো স্টেশনে থাকা ওই টেলিভিশন স্ক্রিনে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন দেখানো হয়। কিন্তু কী ভাবে ওই দিন ওই ভিডিওটি চলতে শুরু করল তা এখনও জানা যায়নি। তা জানতে দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২০১৫ সালে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল কেরলে। কেরলের ওয়ানাদ কেলপেট্টা বাস স্ট্যান্ডে রাখা টেলিভিশন স্ক্রিনে পর্ন ভিডিও চলতে শুরু করে। তদন্তের পর ওই এলাকার এক কেবল অপারেটরকে গ্রেফতার করেছিল পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের