,

ফের বাতিল ‘পদ্মাবতী’র শুটিং, এবার কারণ দীপিকা

news-image

 

বিনোদন ডেস্ক : একের পর এক বাধা লেগেই রয়েছে সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’র শুটিংয়ে৷ প্রথমে কর্ণি সেনার তাণ্ডবে ছাড়তে হল রাজস্থান৷ তারপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলায় বাতিল করতে হল মহারাষ্ট্রের শুটিং পর্বও৷ এরপরও শুটিং চালিয়ে যাচ্ছিলেন বনশালী অ্যান্ড কোম্পানি৷ কিন্তু ফের বাধল বিপত্তি৷ না, এবার কোনও সেনা হামলা চালায়নি৷ এবার পরিচালকের বিপত্তির কারণ নায়িকা৷

এতে অবশ্য নায়িকার কোনও দোষ নেই৷ নায়িকার পিঠের দোষ৷ হ্যাঁ, পিঠের ব্যাথায় কাতর হয়ে পড়েছেন দীপিকা পাড়ুকোন৷ সেই কারণেই ‘পদ্মাবতী’র শিডিউল বাতিল করতে হয়েছে সঞ্জয়কে৷ শুটিংয়ের এক ইউনিট সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ফ্লোরে গিয়েছিলেন ডিপি৷ চিত্রনাট্যও চেয়ে পাঠিয়েছিলেন৷ চরিত্রের পোশাকের ট্রায়ালও হয়ে গিয়েছিল৷ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পিঠে ব্যথা বাড়তে থাকে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডাক্তার ডাকতে হয়৷ চিকিৎসক দীপিকাকে দিন তিনেকের বিশ্রামের পরামর্শ দিয়েছেন৷ আর সম্পূর্ণ বিশ্রামই করতে হবে নায়িকাকে৷ সেই সঙ্গে করতে হবে কিছু ঘাড়ের এক্সারসাইজ৷

কিন্তু হঠাৎ করে এত ব্যথা কেমন করে হল দীপিকার৷ কেউ কেউ বলছেন এর কারণ হতে পারে পদ্মাবতীর ভারী ওজনের পোশাক ও গয়না৷ যা পড়ে দিন-রাত শুটিং করতে হচ্ছে দীপিকাকে৷ অনেকে আবার বলছেন, সপ্তাহ খানেক আগেই হেভি এক্সারসাইজ করেছিলেন ডিপি৷ এই ব্যথা তার ফলেও হতে পারে৷ কারণ যাই হোক, দীপিকার এই ব্যথা বুঝেছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী৷ নায়িকাকে তিন দিনের ছুটি তিনি দিয়েই দিয়েছেন৷ সেই জায়গায় আপাতত শাহিদ কাপুর নিজের দৃশ্যগুলি শুট করে নিচ্ছেন বলে জানা গিয়েছে৷

এ জাতীয় আরও খবর

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল