,

নিজের গোপন ‘প্রজেক্ট’ প্রকাশ করলেন পুনম

news-image

 

বিনোদন ডেস্ক :বেশ কিছুদিন ধরে ভক্তদের ধোঁয়াশায় রেখেছিলেন পুনম পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় নিজের অর্ধনগ্ন একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন, “খুব শীঘ্রই সামনে আসতে চলেছে আমার গোপন প্রজেক্ট।” কিন্তু কী সেই গোপন প্রজেক্ট? তার কোনও ইঙ্গিত দেননি।
যদিও ভক্তরা নানা কিছু আন্দাজ করতে শুরু করে দিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন, হয়তো ফের বলিউডে কোনও ছবিতে নতুন কোনও ভূমিকায় ধরা দেবেন তিনি। আবার অনেকে ভেবেছেন, সোশ্যাল মিডিয়াতেই নিশ্চয়ই ফ্যানদের জন্য কোনও সারপ্রাইজ ভিডিও অপেক্ষা করে রয়েছে। কারণ বড়দিন হোক বা হোলি, নতুন নতুন ভিডিও পোস্ট করে অনুগামীদের মনোরঞ্জন করতেই থাকেন তিনি।
শনিবার ফ্যানদের কৌতূহল নিজেই দূর করে দিলেন পুনম পাণ্ডে। এদিন আরও একটি নতুন ছবি টুইটারে পোস্ট করলেন তিনি। সঙ্গে লিখলেন, “আমার গোপন প্রজেক্ট অবশেষে প্রকাশ্যে এল।” জানা গেল, নিজের নামে একটি নতুন অ্যাপ আনলেন পুনম। নাম ‘দ্য পুনম পাণ্ডে অ্যাপ’। কী থাকছে সেই অ্যাপে? না, সে সব এখনও খোলসা করেননি তিনি। তবে শোনা যাচ্ছে, পুনমের সমস্ত অনুষ্ঠানের আপটেড, ভিডিও, ছবি-সহ সব তথ্য এই অ্যাপেই ক্লিক করে অনায়াসে পেয়ে যাবেন অনুগামীরা। অর্থাৎ ভক্তদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়াই লক্ষ্য এই মডেলের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা