,

‘ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব থাকা যাবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকা যাবে না। দ্বন্দ্ব জাতির জন্য ভলো না। এতে জনমনে ভুল ধারণা সৃষ্টি হবে। আজ শনিবার সকালে কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত বাসভবন উদ্বোধনের পর আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষমতা কার কতটুকু সেটা না দেখিয়ে জনস্বার্থে ক্ষমতা কতটুকু প্রয়োগ করা যায় সে বিষয়টি বিবেচনায় থাকতে হবে। অনেকগুলো ধাপ পেরিয়ে জনপ্রতিনিধিরা একটি আইন করলেন, আর দুই জন বসে সে আইন নাকচ করে দিলেন। এটা যদি হয় তাহলে জনপ্রতিনিধিদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, বিচারপতিদের জন্য নবনির্মিত বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রয়োজনে দুর্ধর্ষ আসামিদের ক্ষেত্রে এই ভবনে বসেই যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা যায় সে ব্যবস্থাও করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিচারপতিদের নিরাপত্তার কথা বিবেচনা করে আলাদা পরিবেশে তাদের আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। এখানে সিসি ক্যামেরা থেকে শুরু করে আধুনিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ২০তলা এই ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে বিচারকদের আবাসন সঙ্কটের কিছুটা হলেও সমাধান হলো। এমনিভাবে শুধু ঢাকা শহরে নয়, জেলা শহরেও আমরা আবাসন সমস্যার সমাধান করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আইনমন্ত্রী আনিসুল হক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা