,

প্রিয়াঙ্কা-দীপিকার সঙ্গে আন্দ্রে রাসেল?

news-image

অনলাইন ডেস্ক : আপাতত ক্রিকেটের বাইরে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ডোপিং কোড ভঙ্গের দায়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ তিনি। তবে সময়টা বসে থেকে নষ্ট করার লোক নন ক্যারিবীয় এই অলরাউন্ডার। ইতিমধ্যেই একটি মিউজিক ভিডিও বের করার উদ্যোগ নিয়েছেন, এরপর ক্যারিয়ার গড়তে চান বলিউডেও!

এ বছরই রাসেলের মিউজিক ভিডিও প্রকাশিত হবে। কাজটা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বলিউডে অভিনয় করাটাকেও লক্ষ্য হিসেবেই দেখছেন তিনি, ‘হ্যাঁ, আমি বিনোদন-জগতে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছি। আমার মিউজিক ভিডিওটাও ভারতের বাজার ভেবেই তৈরি হচ্ছে। এরপর হয়তো বলিউডের ছবিতে অভিনয়ের সুযোগটা খুঁজব।’

লস অ্যাঞ্জেলসের জেমিনি মিউজিক এই ভিডিওটি প্রকাশ করছে। জেমিনি সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জাস্টিন বিবারের ‘স্যরি’ অ্যালবামটিও প্রকাশ করেছে।

ক্যারিবীয় ক্রিকেটারদের বিনোদন জগতের সঙ্গে সম্পর্কটা নতুন কিছু নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই ডোয়াইন ব্রাভো তাঁর ‘চ্যাম্পিয়ন’ মিউজিক ভিডিও দিয়ে তোলপাড় ফেলেছিলেন। এরপর ব্রাভো ‘জায়েগারবম্ব’ ও ‘ট্রিপ আভি বাকি হ্যায়’ নামের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছে রাসেলের। সেখানে বলিউডে অভিনয়ের ব্যাপারে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু টিপস মিলেছে তাঁর কাছ থেকে। মিউজিক ভিডিওকে এই মল্লিকার রাসেলের সহশিল্পী হওয়ারও সম্ভাবনা আছে।

তাঁর ভিডিওতে সহশিল্পী হিসেবে নাম শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনের নামও। রাসেল নিজেই এই দুই অভিনেত্রীর কথা বলেছেন, ‘আমি এপ্রিলে ভারতে আসব। তখন আমার সহশিল্পীদের বিষয়ে কথাবার্তা হবে। তবে আমি সত্যিই আমার ভবিষ্যৎ ভিডিওগুলোতে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনোর মতো অভিনেত্রীদের চাই।’ সূত্র: হিন্দুস্তান টাইমস, জিনিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা