,

পাবনায় যাচ্ছেন শাকিব-বুবলী, অপুর শুভকামনা

news-image

বিনোদন প্রতিবেদক : যে ছবির খবরকে কেন্দ্র করে শাকিব খান ও অপু বিশ্বাসের জীবন নতুন রূপ পেয়েছে, সেই ‘রংবাজ’ ছবির শুটিং শুরু হচ্ছে। আর সেই শুটিংয়ে বুবলীকে নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন ছবির নায়ক শাকিব খান। এদিকে এই খবরে শাকিব স্ত্রী অপু বিশ্বাস শাকিবকে শুভকামনা জানিয়েছেন।

এই ঢালিউড কন্যা বলেন, ‘যেহেতু আমার স্বামী ঢাকার ছবির জনপ্রিয় তারকা। তাঁর পেশার জায়গাতে সে যে কোনো নায়িকার সঙ্গে কাজ করতেই পারে। এটাই স্বাভাবিক। এখন আমার চাওয়া, আগে সে যেভাবে ভালো ভালো কাজ করেছে, এখনো একইভাবে কাজ করবে। তাঁর জন্য আমার সব সময়ই শুভ কামনা থাকবে।’

তিনি আরও বলেন, ‘বিয়ের পর থেকেই শাকিবের জন্য মঙ্গল কামনা করে আসছি। এত দিন হয়তো প্রকাশ্যে করতে পারিনি। একটা ঘটনার মধ্য দিয়ে হঠাৎ করে আমাদের দুজনের সম্পর্কের নতুন রূপ পেয়েছে। এখন প্রকাশেই করতে পাচ্ছি। ভালো লাগছে।’

শাকিব খান জানান, ১৭ এপ্রিল বিকেল থেকে পাবনার লোকেশনে শুটিং শুরু হবে ছবিটির। তার আগে দুপুরের ঢাকা থেকে বিমান যোগে রাজশাহী পৌঁছাবেন তিনি।

ছবির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘পাবনা-নাটোর মিলে টানা ২ মে পর্যন্ত শুটিং হবে ছবিটির। বাকি শুটিং হবে কলকাতা ও সুইজারল্যান্ডের লোকেশনে।’

ছবিতে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, নূতন, সাদেক বাচ্চু প্রমুখ।বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা