,

ফোরবসের সেরা উদ্যোক্তার তালিকায় বাংলাদেশি তরুণ-তরুণী

news-image

নিউজ ডেস্ক : এশিয়ার সেরা সামাজিক উদ্যোক্তা হিসেবে ফোরবসের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি দুই তরুণ-তরুণী। তারা হলেন- মিজানুর রহমান কিরণ (২৯) ও সওগাত নাজবিন খান (২৭)।

অনুর্ধ্ব-৩০ উদ্যোক্তাদের শ্রেষ্ঠত্বের এই তালিকায় বাংলাদেশি ওই তরুণ-তরুণী ছাড়াও স্থান ত্রিশজন নারী-পুরুষ। এর মধ্যে মিজানুর রহমান কিরণ ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর প্রতিষ্ঠাতা। এই উদ্যোগের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রতিবন্ধীদের উন্নয়নে ভূমিকা রাখছেন। প্রতিবন্ধীদের অধিকার আন্দোলনেও তার প্রতিষ্ঠান কাজ করছে।

এছাড়া, সওগাত নাজবিন খান প্রতিষ্ঠা করেছেন এইচ এ ফাউন্ডেশন। ডিজিটাল মাধ্যমে গ্রামীণ দরিদ্রদের শিক্ষাদানের একটি পদ্ধতি পরিচালিত হচ্ছে তার তত্ত্বাবধানে। সামান্য টিউশন ফি নিয়ে তার স্কুলে বিনামূল্যে বই, ইউনিফর্ম ও পরিবহন সুবিধা দেওয়া হয়। এরই মধ্যে তার এই উদ্যোগের মধ্য দিয়ে ৬০০ শিশুকে শিক্ষাদান প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে। আর সে কারণে ২০১৬ সালে কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড পান নাজবিন খান। এর আগে নাজবিন স্বল্প খরচে সৌরশক্তিতে সেচকাজেরও একটি প্রক্রিয়া তৈরি করে ২০১৫ সালে গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা