,

নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনে যাবে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যেতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এ সময় মাত্র চার মিনিটের বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়ী হব। বর্তমান সরকার এখন জনগণের সমর্থন হারিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ’

তিনি বলেন, সরকার সারা দেশে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। নেত্রকোনার মতো সারা দেশে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরাও সরকারের জুলুম-নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি মির্জা ফখরুল ইসলাম।

জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সহসভাপতি আবদুল মান্নান তালুকদার, মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খান প্রমুখ।

পরে মির্জা ফখরুল মোহনগঞ্জের গাগলাজুর ও খালিয়াজুরী উপজেলায় সম্প্রতি পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের অবস্থা পরিদর্শনে যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা