,

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। বর্তমান সরকার চিকিৎসা সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেয়ার জোর প্রচেষ্ঠা চালালে ও প্রয়োজনীয় ডাক্তারের অভাবে খুঁড়িয়ে চলছে দুর্গম নাসিরনগর উপজেলার স্বাস্থ্য সেবা কেন্দ্র।এখানে পর্যাপ্ত পরিমাণ রোগী আছে কিন্তু চিকিৎসক নেই। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হতে চলেছে। জানা গেছে সাধারণ ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবার মান বাড়াতে ২০০৭ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যা হাসপাতালে ২১ জন ডাক্তার থাকার কথা। কিন্তু বর্তমানে উক্ত হাসপাতালে ১৬ জন চিকিৎসকের পদ শূন্য  রয়েছে। ৫ জন কর্মরত থাকলেও আবার মাঝ মাঝে অনুপস্থিত। এ উপজেলার মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু চিকিৎসক সংকটের কারণে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা মিলছে না এ উপজেলাবাসীর। প্রায় ৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত নাসিরনগর পল্লীর প্রত্যন্ত জনপদে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ইউনিয়ন পর্যায়ে একটি পল্লী স্বাস্থ্য কেন্দ্র, তিনটি উপস্বাস্থ্য কেন্দ্র ও ৮ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে চিকিৎসক , কর্মচারী, ওষুধপত্র ও যন্তপাতির স্বল্পতা, বিদ্যুৎ, পানি, স্যানিটেশন সমস্যা, অপরিচ্ছন্ন পরিবেশ, জরাজীর্ণ অবকাঠামো, চিকিৎসক ও কর্মচারীদের আবাসিক সংকটসহ নানা সমস্যা উপজেলা- ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ,কে,এম হুমায়ুন কবির জানান, বর্তমান স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। আমি অল্প দিন হয়েছে এখানে এসেছি। সবগুলো বিষয় মাথায় রেখে দ্রুত সমাধান করার চেষ্টা করছি।  এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদারের সাথে  যোগাযোগ করা হলে তিনি জানান, সেখানে আমি এক/দুই দিনের মর্ধ্যে নিজে যাব আর  ডাক্তার সংকট  আছে এটা সত্য।  আমরা ইতিমধ্যে ৪/৫ জন ডাক্তারের জন্য প্রস্তাব পত্র  চট্টগ্রামে পাঠিয়েছি । আশা করি কর্তৃপক্ষ ডাক্তারের ব্যবস্থা করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে