,

আজ নয় কাল থেকে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার থেকে ঢাকায় গণপরিবহনে সিটিং সার্ভিস ‘বন্ধ’ হওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। দিনের অর্ধেকটা যাওয়ার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে আজ নয় কাল থেকে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস।

সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ গণমাধ্যমকেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃপক্ষের সঙ্গে আমাদের মিটিং হবে এবং আগামীকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে, আজ সকাল থেকে সিটিং সার্ভিস বন্ধ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। কেউ কেউ বলেন আজ থেকে এ সার্ভিস বন্ধ, আবার কেউ কেউ বলেন আজকের পর থেকে। এ নিয়ে যাত্রী, গাড়িচালক ও হেলপারদের মধ্যে বিভ্রান্তি দেখা গেছে। ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।

গত ৪ এপ্রিল (মঙ্গলবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সার্ভিস বন্ধ ঘোষণা করে ঢাকা পরিবহন মালিক সমিতি। ওই দিন সমিতির পক্ষ থেকে বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে ভাড়া আদায়ের কথা বলা হয় গণপরিবহনগুলোকে।

এর আগে, পরিবহন মালিক সমিতির সাধারণ সভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান খন্দকার এনায়েতুল্লাহ। তিনি বলেন, ‘সভায় গাড়িতে লাগানো ট্রাকের বাম্পার কিংবা অ্যাঙ্গেলও খুলে ফেলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া রঙচটা, রংবিহীন ও জরাজীর্ণ গাড়িগুলো দৃষ্টিনন্দন ও মেরামত করে রাস্তায় চালাতে হবে। ‘

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে