,

১৫ কার্যদিবসে শেষ হবে মুক্তিযোদ্ধা তালিকার যাচাই-বাছাই

news-image

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকার যাচাই-বাছাই কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের ওপর আদালতের যে স্থগিতাদেশ ছিলো তা তুলে নেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মুক্তিযোদ্ধা তালিকার যাচাই-বাছাই করে কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, যারা শুধু সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারাই শুধু মুক্তিযোদ্ধা না, যারা মুক্তিযুদ্ধে অন্যান্য কাজের সঙ্গে জড়িত ছিলেন তারাও মুক্তিযোদ্ধা। আমাদের যেসব বীরাঙ্গনা মা-বোনরা রয়েছেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন।

অন্যদিকে আগামী দেড় বছরের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থিত শিশু পার্কসহ অন্যান্য অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করে সেখানে মুক্তিযুদ্ধের নানা স্থাপনা তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাস নষ্ট করতে জিয়াউর রহমান শিশুপার্ক করেছিলো। শিশু পার্ক সরিয়ে এখানেই কিছুটা পেছনে করা হবে।

মুক্তিযোদ্ধাদের তালিকা অনলাইনে প্রকাশ করার পর কারো কোনো অভিযোগ থাকলে তার ভিত্তিতে শুনানি করে এ তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান আ ক ম মোজাম্মেল হক।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা