,

অসুস্থ দীপিকা, পদ্মাবতীর শুটিং বন্ধ

news-image

বিনোদন ডেস্ক : পদ্মাবতী ছবির মূল চরিত্র দীপিকা পাড়ুকোন অসুস্থ। তার অসুস্থতার কারণে পদ্মাবতীর শুটিং বন্ধ আছে। এর আগে সেটে আগুন, শুটিংয়ে হামলার কারণে একাধিকবার এই ছবির শুটিং থাকে। এবার দীপিকার কারণে ছবির শুটিং বন্ধ করা হলো।

জানা গেছে, বিভিন্ন ছবির শ্যুটিংয়ে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হচ্ছে দীপিকাকে। কখনও টানা শ্যুটিং তো কখনও বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে অভিনেত্রীকে। সব মিলিয়ে শরীরের ওপর ধকল পড়েছে। ফলে, দীপিকার ঘাড়ে ও পিঠে প্রচন্ড যন্ত্রণা শুরু হওয়ায়, এদিন শুটিং করতে পারেননি তিনি।

‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয়ের জন্য ভারি কসটিউম পরতে হচ্ছে। এতে ব্যথা আরও বেড়েছে। আগামী ২-৩ দিন তাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগেও, একাধিকবার থমকে গিয়েছে পদ্মাবতীর শুটিং। রাজস্থানের জয়পুরে শ্যুটিং চলাকালীন কর্ণ-সেনা হামলা চালায় সেটে। তাদের অভিযোগ, রাণী পদ্মাবতীর জীবনীকে ছবিতে বিকৃত করা হয়েছে। এরপর কোলহাপুরের সেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডেও থমকে যায় ছবির কাজ।

সঞ্জয় লীলা বনশালী পরিচালিত পদ্মাবতী ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করছেন রণবীর সিংহ এবং শহিদ কাপুর। ছবিটি আগামী ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা