,

মসুলে বিমান হামলায় আইএসের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা নিহত

news-image

ইরাকের পশ্চিম মসুলে বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় এক নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরাকি বাহিনী।

আবু আইয়ুব আল আতার নামেও পরিচিত মুফতি আব্দুল্লাহ আল বাদরানি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা, খবর বিবিসির।

বেসামরিকদের হত্যা, নির্যাতন ও যৌন নির্যাতনের মতো বিষয়ে আইএসের অনেক ফতোয়া এই আল বাদরানি দিয়েছিলেন বলে জানিয়েছে ইরাকি বাহিনী।

উত্তর ইরাকে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের নারীদের যৌন নির্যাতন ও দাস বানানোর ফতোয়া তিনিই দিয়েছিলেন বলে ধারণা করা হয়। অতি সম্প্রতি ইরাকি বাহিনীর পুনরুদ্ধার করা পূর্ব মসুলের বেসামরিক বাসিন্দাদের ওপর হামলা চালানোর ফতোয়াও দিয়েছিলেন তিনি।

বেসামরিক বাসিন্দাদের ‘মুরতাদ’ অভিহিত করে তাদের হত্যা করা জায়েজ বলে ঘোষণা করেছিলেন।

ইরাকে আইএসের শেষ শক্তিশালী ঘাঁটি মসুলের পশ্চিমাংশ পুনরুদ্ধারে জঙ্গিগোষ্ঠীটির সঙ্গে ইরাকি বাহিনীর তীব্র লড়াই চলছে। পশ্চিম মসুলের পুরনো অংশে চলা চূড়ান্ত লড়াইয়ে ইরাকি বাহিনী আল নুরি মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

২০১৪ সালে এই নুরি মসজিদ থেকেই সিরিয়া ও ইরাকের দখল করা অংশে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন আইএসের প্রধান নেতা আবু বকর আল বাগদাদি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা