,

রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই। এমন বিষয়ে কথা উঠাও কাম্য নয়।

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে সুপ্রিমকোর্টের বিচারপতিদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন করে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একে অপরকে অতিক্রম করে নয়, শাসন, বিচার ও আইন বিভাগকে এক সঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের বিভাগগুলোর মধ্যে দ্বন্দ্ব আছে- এমন কথা আসা কারও জন্যই কাম্য নয়। আমি স্পষ্ট করতে চাই- রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই।’

এ সময় প্রধানমন্ত্রী বিচার বিভাগ নিয়ে কোনো প্রশ্ন থাকলে রাষ্ট্রপতির সঙ্গে তা আলাপ-আলোচনা করে সমাধান করারও আহ্বান জানান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসকে সিনহাও বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা