,

চাঙ্কি পাণ্ডের এ হাল কিভাবে হলো…

news-image

বিনোদন ডেস্ক : ছোট চুল, চোখে সুরমা। মুখে খোঁচা-খোঁচা দাড়ি। দাঁতে পান-খয়ের-তামাকের গাঢ় ছোপ। চাঙ্কি পাণ্ডের এই চেহারা বলিউড আগে কখনও দেখেনি। নব্বইয়ের দশকের সেই হাসিখুশি হিরো নন।

তাকে নতুনরুপে চতুর, লোভী এক মানুষের চরিত্রে দেখা যাবে। এ যেন এক অভিনেতার নবজন্ম। ‘বেগমজান’-এ একেবারে নতুন চেহারায়। বিদ্যা বেগমের পাশাপাশি তাই নজরে পড়েছেন চাঙ্কিও।

তিন দশকের বেশি বলিউডে কাটিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডে। হিরো হিসাবে ক্যারিয়ার শুরু করেন ১৯৮৭-এ। নীলমের বিপরীতে চাঙ্কির ‘আগ হি আগ’ দর্শক মাতালেও ধারাবাহিক ভাবে সাফল্য অধরাই থেকেছে তাঁর। তবে তার মাঝে ‘তেজাব’-এর বব্বনকে এখনও অনেকে মনে রেখেছেন।

অনিল কপূর, মাধুরী দীক্ষিতের পাশাপাশি এন চন্দ্রার ফিল্মে সেই চরিত্রের জন্য ১৯৮৮-এর সেরা সহ-অভিনেতার মনোনয়নও পান তিনি। এই সময়েই তাঁর হাতে আসে ‘বেগমজান’র প্রস্তাব।

সৃজিত মুখোপাধ্যায়ের এই ফিল্মে কবিরের রোলের জন্য নিজেকে যেন পুরোপুরি পাল্টে ফেলেছেন চাঙ্কি। যা দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ সৃজিতও। তিনি বলেন, আমার ফিল্মে চাঙ্কিকে দেখলে আপনারা চিনতেই পারবেন না। এখানে এমন একটা চরিত্রে অভিনয় করেছেন চাঙ্কি যে নিজের লোভ মেটাতে এক্কেবারে দয়ামায়াহীন হয়ে যেতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা