,

ফেসবুক ব্যবহারে বিশ্বে দ্বিতীয় শহর ঢাকা!

news-image

অনলাইন ডেস্ক : শুনতে একটু অবাক লাগলেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় বিশ্বে দ্বিতীয় শীর্ষ শহর হিসেবে নাম এসেছে ঢাকার। আর এখানে বাংলাদেশকে পিছনে ফেলেছে শুধুমাত্র থাইল্যান্ডের ব্যাংকক। তৃতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

‘উই আর সোশ্যাল’ এবং ‘হোটস্যুট’ নামে দুটি প্রতিষ্ঠানের করা তালিকায় এ অবস্থান উঠে এসেছে। প্রতিষ্ঠান দু’টির হিসেবে ঢাকায় ফেসবুক ব্যবহার করে ২ কোটি ২০ লাখ মানুষ। তবে এই তালিকায় রয়েছেন ঢাকার আশপাশের এলাকার ফেসবুক ব্যবহারকারীরাও।

শহরগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে থাকলেও দেশ হিসেবে এই তালিকায় শীর্ষ স্থান যুক্তরাষ্ট্রের। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। অবশ্য এর পেছনে দেশের আয়তন, জনসংখ্যা, শিক্ষার গড় হার ও ইন্টারনেটের সহজলভ্যতা প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া ওই প্রতিবেদনে বৈশ্বিক ডিজিটাল স্ন্যাপশটের বরাতে বলা হয়েছে, বিশ্বের প্রায় অর্ধেক মানুষের কাছে পৌঁছেছে ইন্টারনেট।

এসব প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যাই বেশি। এরপর যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটিও ফেইসবুকের, ফেইসবুক মেসেঞ্জার। ব্যবহারের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ, এরপর ইউটিউব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা