সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটিং সার্ভিস বন্ধের আদেশ মানছে না পরিবহন মালিকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সিটিং সার্ভিস, গেইট লক, বিরতিহীন কিংবা স্পেশাল সার্ভিস বন্ধের বিষয়টি আজ শনিবার থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু অনেক পরিবহনই নতুন আইন মানছে না। আগে লোকাল চললে অনেক পরিবহন ইচ্ছে করেই আজ থেকে সিটিং সার্ভিস কার্যকর করেছে। অথচ আজ থেকে সবগুলো পরিবহনের লোকাল হওয়ার কথা।

সায়েদাবাদের এক যাত্রী বাংলাদেশ প্রতিদিনকে জানান, আমি নিয়মিত রাইদা পরিবহনে যাতায়াত করি। যখন এই আদেশ ছিল না, তখনই এই পরিবহন সিটিং সার্ভিসের নাম করে প্রায়ই লোকালের মতো চালাতো। প্রতিনিয়ত যাত্রী উঠত-নামত। অথচ আজ লোকাল হওয়ার কথা কিন্তু আজ থেকে তারা সিটিং শুরু করেছে। এমনকি রাইদা পরিবহনের গেটগুলো বন্ধ করে সিটিং চালাচ্ছে। জিজ্ঞেস করলে বলছে, ‘বেশিরভাগ যাত্রীরা চায়। তাই লোকাল চালাচ্ছি না। ‘

এদিকে, রাইদা পরিবহনের যাত্রীরা জানান, এ গাড়ির কর্মীরা নিজেদের ইচ্ছামতো আইন করছে। আমাদের কথা শুনছে না। তারা এখন গেটলক সিটিং সার্ভিস চালুর চেষ্টা চালাচ্ছে। অথচ কথা ছিল আজ থেকে তারা লোকাল চালাবে। পোস্তগোলা টু উত্তরা-গাজীপুর রুটের আরও বেশ কয়েকটি পরিবহন সিটিং সার্ভিস বন্ধের আদেশ মানছেন না।

গত ৪ এপ্রিল এ সার্ভিস বন্ধ ঘোষণা করে ঢাকা পরিবহন মালিক সমিতি। ওইদিন সমিতির পক্ষ থেকে বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে ভাড়া আদায়ের কথা বলা হয় গণপরিবহনগুলোকে। ফলে তারা সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত কোনো ভাড়া আদায় করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই