,

পরবর্তী ম্যাচ নিয়ে যা বললেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তৃতীয় ম্যাচে খেলতে নেমে সুবিধা করতে পারেননি টাইগার পেসার ‍মুস্তাফিজুর রহমান। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে সাকিব আল হাসানের কলকাতা নাইড রাইডার্সের বিপক্ষে অফ কাটার দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার প্রতিশ্রুতি দেন মুস্তাফিজ।

গত বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। রাতের ম্যাচের কারণে শিশিরও কিছুটা প্রভাব ফেলেছিল বোলিংয়ে। তবে ইডেনে বিকেলের ম্যাচে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাটারে নাকাল করতে অসুবিধা হবে না বলে জানান মুস্তাফিজ।

আজ শুক্রবার ওয়ান ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, ‘কাটার উইকেটের ওপর নির্ভর করে। যদি পিচ শুষ্ক হয় এবং আগামীকালের মতো ডে-ম্যাচ হয়- তবে অবশ্যই কাটার দেখতে পাবেন।’

গত মৌসুমে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্সকে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা পালন করা মুস্তাফিজ নিজের সেরাটা নিংড়ে দেয়ার জন্য চেষ্টার ত্রুটি করবেন না বলে জানান, ‘আমি যখন খেলি তখন নিজের সেরাটা নিংড়ে দেয়ার চেষ্টা করি। আমি অবশ্যই (পরের ম্যাচগুলোতে) সেরাটা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা