,

আখাউড়ায় নানা আয়োজনে বর্ষবরণ

news-image

আখাউড়া প্রতিনিধি : কারও হাতে ছিল কুলা, কারও হাতে ঢুল, কেউ বা কাঁধে করে নিয়ে এসেছিল কলসিজোড়া। ছোট্ট সোনামণিরা পড়েছিল লাল-সাদা রঙের পোষাক। গালে এঁকেছিল শুভ নববর্ষ। তরুনীদের অনেকের পড়নে ছিল লাল পাড়ের সাদা শাড়ি। কানে লাল দুল। ছেলেরাই বা কম কিসে। তারা পড়েছিল পাঞ্জাবি, রঙ বেরংয়ের গেঞ্জি-ফতুয়া ইত্যাদি। মাথায় ছিল নববর্ষ লেখা ক্যাপ, রঙিন ফিতা। নববর্ষ উদযাপন উপলক্ষে এভাবে বর্ণিল সাজে সেজেছিল সবাই। মায়েদের কোলে চড়ে এসেছিল ছোট্ট সোনামণিরাও। নববর্ষকে বরণ করতে সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়।  উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালীতে উপজেলা প্রশাসন, রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকসহ সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভাতের আয়োজন করা হয়। রয়েছে কাবাডি, পানিতে বালিশ খেলাসহ নানান গ্রাম বাংলার এতিহ্যবাহী খেলাধুলা। এদিকে নতুন ভাবে শুরু হওয়া উপজেলা শিল্পকলা একাডেমির শুভ উদ্বোধন ও ছাত্রছাত্রীদের নবীণ বরণ উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শামছুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য আবুল কাসেম ভূইয়া, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন বাবুল, অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন তরফদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের