,

প্রত্যাবর্তনের ম্যাচে হেরে গেলেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরু হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে। কিন্তু বিরাট কোহলির দেখা মিলছিল না। চোটের কারণে এত দিন দর্শক হয়েছিলেন ভারত ও বেঙ্গালুরু অধিনায়ক। আজ মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ দিয়ে ফিরেছেন। প্রত্যাবর্তন ম্যাচে ঝকঝকে এক ৬২ রানের ইনিংসও খেলেছেন কোহলি। তবে এতেও লাভ হয়নি, কাইরন পোলার্ডে চড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই।

এবারের আইপিএলের শুরুটা একদমই মনমতো হয়নি বেঙ্গালুরুর। চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওপেনার লোকেশ রাহুল। অধিনায়ক কোহলিকেও একই কারণে পাওয়া যায়নি শুরু থেকে। বেঙ্গালুরুর দুঃখটা আজ দূর করী দিয়েছেন কোহলি। ওপেনিংয়ে নেমে ৪৭ বলে করেছেন ৬২ রান। পাঁচটি চার ও দুই ছক্কা ছিল সে ইনিংসে। কিন্তু অন্যপ্রান্তে তাঁকে সঙ্গ দিতে পারেনি কেউ। ক্রিস গেইলের ২২ রান এসেছে ২৭ বলে। এবি ডি ভিলিয়ার্সও ১৯ রান করতে খরচ করেছেন ২১ বল। কোহলির অমন ব্যাটিংয়েও তাই মাত্র ১৪২ রানেই সন্তুষ্ট হতে হয় স্বাগতিকদের।

এ রানকেই যথেষ্ট মনে হচ্ছিল। স্যামুয়েল বদ্রির হ্যাটট্রিকে ৬ বল ও শূন্য রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বাই। স্পেলের শেষ বলে নিজের চতুর্থ উইকেটটি যখন তুলে নিলেন বদ্রি (৪/৯), ম্যাচটা তখন শেষ হয়ে গেছে বলেই মনে হচ্ছিল। ৫ উইকেট হারিয়ে মুম্বাইয়ের স্কোর তখন ৩৩। বাকি ১২ ওভারে তুলতে হবে আরও ১১০ রান।

পোলার্ড ও ক্রুনাল পান্ডিয়া যে ওভাবে দাঁড়িয়ে যাবেন সেটা ভাবতে পারেনি বেঙ্গালুরু। এ দুজনের ৫৭ বলে ৯৩ রানের জুটি প্রায় অবিশ্বাস্য মনে হওয়া জয়টা এনে দিয়েছে মুম্বাইকে। জয় থেকে ১৭ রান দুরে পোলার্ড আউট হলেও ম্যাচের ফল নিয়ে আর অনিশ্চয়তা জাগেনি। তিন চার ও পাঁচ ছক্কায় মাত্র ৪৭ বলে ৭০ করেছেন পোলার্ড, পান্ডিয়ার অপরাজিত ৩৭ রান এসেছে ৩০ বলে।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট লায়ন্স ও রাইজিং পুনে সুপার জায়ান্টস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের