,

‘প্লেবয়’ মডেলের সঙ্গে কেন সালমান?

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। বর্তমানে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। কিছুদিন আগে অস্ট্রিয়াতে সিনেমাটির প্রথম পর্বের শুটিং শেষ করেছেন এ অভিনেতা। সঙ্গে ছিলেন সিনেমায় তার সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শুটিংয়ের বেশকিছু ছবি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আরো একটি ছবি। এ ছবিতে সালমানের সঙ্গে দেখা গেছে অস্ট্রিয়ান অভিনেত্রী ও প্লেবয় ম্যাগাজিন মডেল রঞ্জা ফরচেরকে। এরপর থেকেই গুঞ্জন উঠেছে, টাইগার জিন্দা হ্যায় সিনেমায় দেখা যেতে পারে এ মডেল-অভিনেত্রীকে।

২১ বছর বয়সি রঞ্জা ‘প্লেবয়’ ম্যাগাজিনের এপ্রিল সংস্করনের প্রচ্ছদে স্থান পেয়েছেন। প্রচ্ছদে তার লাস্যময়ী রূপ দিয়ে এরই মধ্যে ইন্টারনেটে ঝড় তুলেছেন তিনি। তবে শেষ পর্যন্ত রঞ্জা টাইগার জিন্দা হ্যায় সিনেমায় অভিনয় করবেন কিনা এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। এর আগে সালমান খানের সুলতান সিনেমাটি পরিচালনা করেছিলেন তিনি। চলতি বছর ক্রিসমাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের