,

প্রকাশ্যে আনুশকা-বিরাটের প্রেম

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত জুটি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কের কারণে আলোচনায় রয়েছেন তারা। তবে তাদের সম্পর্কের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি এ জুটি।

এদিকে আনুশকার সঙ্গে প্রেমের ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এ অভিনেত্রীর প্রতি নিজের ভালোলাগা প্রকাশ করেছেন বিরাট। বেশ কয়েকবার আনুশকার ছবি তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। তবে এবার প্রথমবারের মতো ইনস্টাগ্রামে নিজের ডিসপ্লে পিকচার হিসেবে আনুশকার ছবি পোস্ট করলেন বিরাট। এরপর থেকেই এ জুটির প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা-কল্পনা। অনেকেই মনে করছেন এবার তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রস্তুত বিরাট-আনুশকা।

এর আগে আন্তর্জাতিক নারী দিবসে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুই নারীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি। এই দুই নারীর একজন ছিলেন বিরাটের মা সরোজ কোহলি এবং অন্যজন আনুশকা শর্মা।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিরাট লিখেছিলেন, ‘সকল নারীকে নারী দিবসের শুভেচ্ছা, তবে বিশেষ করে আমার জীবনের দুই শক্তিশালী নারীকে। জীবনের কঠিন সময়ে মা পরিবারের দেখভাল করেছেন এবং আনুশকা শর্মা প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করছে এবং নায্য অধিকার ও প্রথা পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। নারী দিবসের শুভেচ্ছা।’

ইনজুরি কাটিয়ে আজই (১৪ এপ্রিল) আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলতে মাঠে নামবেন বিরাট কোহলি। অন্যদিকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে আনুশকা অভিনীত সিনেমা ফিল্লাউরি। বর্তমানে শাহরুখের সঙ্গে ইমতিয়াজ আলী পরিচালিত রেহনুমা সিনেমার শুটিং করছেন আনুশকা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের