,

মুখোমুখি সালমান-সানি

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনেতা সানি দেওল অভিনীত সিনেমা ভাইয়াজি সুপারহিট। নানা কারণে প্রায় ছয় বছর বিলম্বিত সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে। আগামী ঈদুল ফিতরে সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমাটির সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হবে সিনেমাটি।

সালমান খানের সিনেমা মানেই বক্স অফিসে হিট। কিন্তু ভাইয়াজি সুপারহিট সিনেমাটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী সিনেমাটির প্রযোজক মহিন্দ্র দরিয়াল। তিনি মনে করছেন, সিনেমায় সানি দেওলের দ্বৈত চরিত্র দর্শক পছন্দ করবেন। দরিয়াল জানান, সিনেমাটিতে ভিন্ন রূপে হাজির হবেন সানি দেওল।

সিনেমা মুক্তির ব্যাপারে সানি দেওলের পক্ষ থেকেও সম্মতি পেয়েছেন প্রযোজক। এ বিষয়ে দরিয়ালকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এ অভিনেতা। তবে এতে করে সানি ও সালমানের মধ্যে সুসম্পর্ক নষ্ট হবে না বলেও জানিয়েছেন মহিন্দ্র দরিয়াল।

ভাইয়াজি সুপারহিট সিনেমার মাধ্যমে আবারো অভিনয়ে ফিরছেন প্রীতি জিনতা। সর্বশেষ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হ্যাপি এন্ডিং সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। অন্যদিকে ২০১৩ সালে শর্টকাট রোমিও সিনেমায় দেখা গিয়েছিল আমিশা প্যাটেলকে। এ সিনেমায় তাকেও দেখা যাবে।

সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমাটি পরিচালনা করছেন কবির খান। এ নির্মাতার সঙ্গে এর আগে এক থা টাইগার ও বজরঙ্গি ভাইজান’র মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন সালমান। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও টিউবলাইট সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু ও সোহেল খান। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আগামী ২৫ জুন মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের