,

লালমনিরহাটে পয়লা বৈশাখে ঘোড়দৌড় প্রতিযোগিতা

news-image

নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখ উপলক্ষে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবারের মতো এবারেও তিন দিনব্যাপী ঘোড়দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

স্থানীয়দের আয়োজনে দীর্ঘ ১০ বছর ধরে ওই মাঠে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহ্যবাহি এ ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছেন শাওয়ারীরা। দেশ সেরা ও একমাত্র নারী শাওয়ারী তসলিমা ঘোড়া নিয়ে শনিবার এ প্রতিযোগিতায় অংশ নিবেন বলেও আয়োজকরা জানান।

এ ছাড়াও তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঘোড় দৌড়ের পাশাপাশি মোরগ ধরা, চেগুপেন্টি, হাডুডু, চকোর চাল, উটকুন দিয়ে দড়ি বুনন, জাল বুনন, বাটুল খেলা, গুড্ডির মেলা, লাঠি খেলা, পিচ্ছিল বাঁশে উঠাসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের উপাধ্যাক্ষ গোলাম মর্তুজা মিঠু, বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আলী মোল্লা, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাষ্টার, বড়বাড়ি ইউনিয়ন যুবদল সভাপতি এবিএম ফিরোজ সিদ্দিকী আপেল প্রমুখ উপস্থিথ ছিলেন।

ঘোড় দৌড়সহ বিভিন্ন গ্রামীন খেলা দেখতে প্রায় ২৫/৩০ হাজার দর্শক শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উপস্থিত হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে