,

উ.কোরিয়ার কাছে গ্যাস-অস্ত্র আছে: জাপান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিষাক্ত সারিন গ্যাস ভরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর মতো ক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ার। বৃহস্পতিবার এমনটিই দাবি করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
তিনি বলেন, উত্তর কোরিয়াও যেকোনো দিন জাপানের ওপর সারিন গ্যাস হামলা চালাতে পারে। অ্যাবে বলেন, ‘আমরা সিরিয়া নিয়ে কথা বলছি। অথচ, উত্তর কোরিয়ারও ক্ষমতা আছে, সারিন গ্যাস হামলা চালানোর।’

সিরিয়ায় বিষাক্ত সারিন গ্যাস হামলার পরপরই উত্তর কোরিয়ার একটি উপদ্বীপের দিকে নৌবহর পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। যার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকেও পাল্টা হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়াকে ঠেকাতে এখন চীনকে হাতে রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে ঠিক কী ধরনের প্রমাণের ভিত্তিতে শিনজো অ্যাবে এ কথা বলছেন, তা খুব একটা স্পষ্ট নয়। কিন্তু তা সত্ত্বেও জাপানের এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না।

দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের অভিযোগ, ১৯৮০ সাল থেকে রাসায়নিক অস্ত্রভাণ্ডার মজুত করছে পিয়ংইয়ং। তাদের দাবি, বর্তমানে পিয়ংইয়ংয়ের কাছে ২৫০০ থেকে ৫০০০ টন রাসায়নিক অস্ত্র রয়েছে। ২০১২ সালের একটি রিপোর্টে যুক্তরাষ্ট্রও জানিয়েছিল, বহু দিন ধরে রাসায়নিক কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া। তাদের ভাণ্ডারে প্রাণঘাতী নার্ভ গ্যাস রয়েছে। সম্প্রতি কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকেও মালয়েশিয়ায় বিষাক্ত নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে।

এদিকে পিয়ংইয়ংয়ের ওপর নজরদারি সংস্থা ৩৮ নর্থ জানায়, দেশটি ষষ্ঠ পরমাণু বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত। এর প্রস্তুতিও একবারে শেষের দিকে। সূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের