,

জনস্বার্থেই শোভাযাত্রা বাতিল : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণের ভোগান্তির কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর নির্দেশে পয়লা বৈশাখ উপলক্ষে আওয়ামী লীগের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা কিংবা পয়লা বৈশাখের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। সুতরাং এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। জনস্বার্থের কথা চিন্তা করেই সব কর্মসূচি স্থগিত করেছি।’

ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিচ্ছে। তাদের মদদেই এ শক্তিগুলো বৈশাখী উৎসব পালনে বাধা দেওয়ার হুমকি দিচ্ছে। এ দিনে বৈশাখী চেতনায় দল-মত নির্বিশেষে অপশক্তিকে পরাজিত করার আহ্বানও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষাব্যবস্থাকে মূল কাঠামোর মধ্যে আনার জন্যই কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। এ নিয়ে হেফাজতে ইসলামের সঙ্গে জোট হয়েছে বলে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে