,

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়ার টুইট

news-image

নিউজ ডেস্ক : পহেলা বৈশাখে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার সকালে ওই শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, “বাংলা নববর্ষ ২০২৪ হোক শান্তি, সমৃদ্ধি ও মুক্তির। শুভ নববর্ষ। ”

বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।

জাসাসের সহসভাপতি শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, “বিকাল ৩টায় ম্যাডাম বর্ষবরণের এই অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ”

এ অনুষ্ঠান উপলক্ষে কার্যালয়ের সামনে ইতোমধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। নানা রঙের উপকরণে চারপাশ সাজানো হয়েছে বৈশাখের সাজে।

দেশের ‘বিখ্যাত’ শিল্পীরা এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে বলে জাসাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা